ঘৃণা ও অবমাননামূলক মন্তব্য নিয়ে কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত। তাঁরা একটি বিশেষ ধর্মীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে নানা মন্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
মেট্রোপলিটান কোর্টের বিচারপতি ভগবত টি জিরাপে বলেন, অভিযুক্তের ভূমিকা নির্ধারন করা দরকার। পুলিশকে ৫ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আইনজীবী আলি আলরফ খান দেশমুখ অভিযোগ করেছিলেন, আম্বোলি থানায় তিনি অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও ব্যস্থা নেয়নি। রঙ্গোলি এপ্রিলে রঙ্গোলি এরটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ পোস্ট করার পর তাঁর মাইক্রোব্লগিং সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
এই বিতর্কিত পোস্টের সমর্থনে কঙ্গনা টুইট করেন। তাতে তিনি ওই সম্প্রদায়কে সন্ত্রাসবাদী বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, সম্প্রতি বান্দ্রা থানার পুলিশ দুই বোনের বিরুদ্ধে একই ধরনে অভিযোগে এফআইআর দায়ের করেছে।
Post a Comment
Thank You for your important feedback