অবশেষে পুলওয়ামা হামলা যে তাদেরই কীর্তি, তা স্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের ইমরান খানের মন্ত্রিসভার এক মন্ত্রী বৃহস্পতিবার সগর্বে জানিয়েছেন, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের পিছনে তাদেরই হাত রয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে মন্ত্রী ফওয়াদ চৌধুরী ইমরান ও তাঁর দল পিটিআইপিকে কৃতিত্ব দিয়ে বলেন, পুলওয়ামার সাফল্য একটা বড় কাজ। হামনে ইন্ডিয়া কো ঘুস কর মারা।
এর আগে নওয়াজপন্থী পাকিস্তান মুসলিম লিগের নেতা সর্দার আয়াজ সাদিক বলেছিলেন, ভারতীয় বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানকে ছাড়ার জন্য বৈঠকে শীর্ষ নেতাদের হাঁটু কাঁপছিল। সেই বৈঠকে বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ভারতের ভয়ে অভিনন্দনকে ছাড়ার জন্য কাকুতি মিনতি করেছিলেন। সংসদে ফওয়াদ চৌধুরী এই অভিযোগকে অসত্য বলে জানান। সেইসময়ই তিনি বলেন, পুলওয়ামার জয় গোটা পাকিস্তানের।
পুলওয়ামার হামলার জবাবে গতবছরের ২৬ ফেব্রুয়ারি ভারত বালাকোটে পাক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। ১ মার্চ অভিনন্দনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। এরপর জইশ ই মহম্মদ দায় স্বীকার করার পরেও ইমরান পুলওয়ামা কাণ্ড এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করেছিলেন। বরং তিনি বলেছিলেন, পুলওয়ামা কাণ্ড ভারতর অভ্যন্তরীণ শক্তির কাজ। কাশ্মীরের এক যুবকই হামলার পিছনে ছিল।
Post a Comment
Thank You for your important feedback