উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

 উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিল উত্তরাখণ্ডের হাইকোর্ট। দুর্নীতির অভিযোগ করেছেন এক সাংবাদিক। বিচারপতি রবীন্দ্র মৈথানি দেরাদুনের সিবিআইয়ের এসপিকে অবিলম্বে এফআইআর দায়ের করতে বলেছেন। সাংবাদিক উমেশ শর্মা এক ভিডিওতে ত্রিবেন্দ্রর বিরুদ্ধে ২০১৬ সালে নোটবন্দির সময় গৌসেবা আয়োগের প্রধান করার জন্য ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছে থেকে টাকা নিয়ে তা আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার অভিযোগ করেছিলেন। এরপর এবছরের জুলাই মাসে উমেশের বিরুদ্ধে দেশদ্রোহ সহ নানা ধরায় এফআইআর করা হয়। আদালত সেই এফআইআরও বাতিল করতে নির্দেশ দিয়েছে। দুই সাংবাদিক উমেশ শর্মা এবং শিবপ্রসাদ সেমওয়াল এর বিরুদ্ধে হাইকোর্টে আলাদা মামলা করেছিলেন। আদালতের মতে, এটা সরকারের বিরুদ্ধে মতপ্রকাশ শেষ করে দেওয়ার কাজ। রাজ্য সরকার জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা দাবি জানিয়ে কংগ্রেসের হরিশ রাওয়াত বলেছেন, এই দাবিতে তাঁরা আন্দোলন নামছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post