আচরণবিধি ভঙ্গ, কমলনাথের বিরুদ্ধে কমিশনের সাজা

নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করায় কংগ্রেসের নেতা কমলনাথের তারকা প্রচারকের মর্যাদা কেড়ে নেওয়া হল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ একাধিক বিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছে কমিশন। তারা জানিয়েছে, এখন থেকে কমলনাথ প্রচারে গেলে তার সব খরচ বহন করতে হবে সেই কেন্দ্রের প্রার্থীকেই।

 

 

কমিশন বিজেপির মহিলা প্রার্থী ইমরাতি দেবীর প্রতি কমলনাথের ‘আইটেম‘ মন্তব্যের নিন্দা করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে তাঁর কিছু মন্তব্যও আপত্তিকরা বলে জানিয়েছে কমিশন। বিজেপির অভিযোগের ভিত্তিতেই এই সাজার সিদ্ধান্ত। জাতীয় মহিলা কমিশনও কমলনাথের মন্তব্যের তীব্র নিন্দা করেছে। মধ্যপ্রদেশের ২৮টি আসনে ৩ নভেম্বর উপনির্বাচন হতে চলেছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post