এবার শুরু আইএসএল

আইপিএল শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সকার লিগ। করোনা আবহে হোম এন্ড এওয়ে পদ্ধতি থাকছে না। সমস্ত টুর্নামেন্টই হবে গোয়ার তিনটি মাঠে। বিজ্ঞাপন ও টেলিভশন সত্ত্ব থেকেই খরচের টাকা তুলতে হবে নীতা আম্বানি গ্রুপকে। কারণ মাঠে জনসমাগম নিষিদ্ধ। তবে কলকাতার কাছে এবারের সুসংবাদ ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই টুর্নামেন্টে প্রথম খেলবে। তবে নামের কিছু অদলবদল আছে একটি দল খেলবে এটিকে মোহনবাগান নামে, অপরটি এস সি ইস্টবেঙ্গল নামে।

 

সবুজ মেরুন মাঠে নামছে ২০ নভেম্বর কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে এবং লাল হলুদকে খেলতে হবে তাদের চির প্রতিদ্বন্দ্বীর মোহনবাগানের সাথে ২৭ নভেম্বর। নামের কিছু অদলবদল হলেও জার্সির রঙের বদল হবে না অর্থাৎ এটিকের লাল নীল রং বিদায় নিচ্ছে|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post