লকডাউনের সুফল, শিলিগুড়ি থেকে রায়গঞ্জে বেলা পর্যন্ত দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা

বছরের এই সময়ে উত্তরবঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকে। কিন্তু এবছর আবহাওয়া অনেকটাই ভালো। অপরদিকে দীর্ঘ লকডাউনের জেরে বাতাসে দূষণের পরিমানও অনেকটা কম। তাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রায়সই ধরা দিচ্ছে সপার্ষদ কাঞ্চনজঙ্ঘা। একদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে রায়গঞ্জ থেকে দিনেরবেলাও পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ। শিলিগুড়ি, জলপাইগুড়িতেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ফলে দিন দুয়েক ধরে রীতিমতো উৎসবের মেজাজ উত্তরের কয়েকটি জেলায়।


ফলে যেখান যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার খবর মিলছে সেখানেই ছুটছেন ছেলে-বুড়োর দল। তবে উত্তরবঙ্গে এ ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কৃতিত্ব মূলত লকডাউনকেই দিতে চান আবহবিদরা। গত মঙ্গলবার থেকেই শিলিগুড়ির পাশাপাশি ডুয়ার্স ও তরাইয়ের বিভিন্ন এলাকায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা। আর সবচেয়ে অবাক করার বিষয় হল দুপুর পর্যন্ত দেখা দিচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্ঘ। যা সচরাচর দেখা যায়না। কারণ সাধারণত ভোরের দিকেই পরিস্কার আকাশে দেখা যায় শৃঙ্ঘটি। তবে শুধু শিলিগুড়ি নয়, রায়গঞ্জ, ইসলামপুরের কিছু এলাকা থেকেও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم