মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসনের উপনির্বাচনে এবার রীতিমতো কুকথার প্রতিযোগিতা শুরু হয়েছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। একেবার সাম্প্রতিক উদাহরণ উমা ভারতী। রাইসেনে এক প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বিজেপির নেত্রী বলেছেন, তিনি দেবী কাসি আর দলবদল করে বিজেপিতে আসা প্রার্থী প্রভুরাম চৌধুরীকে ভৈরবনাথ বলে বর্ণনা করেছেন। বলেন, যখন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া প্রভুরামের সঙ্গে তাঁর পরিচয় করান, তখন তাঁর কালো গায়ের রং দেখে তিনি আবাক হয়েছিলেন।
তখনই তাঁর মনে পড়েছে, ওই প্রার্থী দেবী কালীর পুত্র ভৈরবনাথ, তিনি উমা নিজেই দেবী কালী। এর আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কমলনাথকে রাবণের সঙ্গে তুলনা করেছেন। তাঁকে বলেছেন রাবণের মতোই মায়াবী। কংগ্রেসের তারকা প্রচারক আচার্য প্রমোদ কৃষ্ণন মোরেনায় বলেছেন, শিবরাজ হলেন মামা। তিনি মারীচ, কংস আর শকুনির মিলিত রূপ। কংগ্রেস সিন্ধিয়াকে বিকাউ, গদ্দার, লোকতন্ত্র কে হত্যারে বলে অভিহিত করেছে। এরইসঙ্গে কমলনাথের আইটেম মন্তব্য নিয়েও কমিশেন দরবার করেছে দুই দলই।
নির্বাচন কমিশন বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গীয়কে আচরণবিধি ভঙ্গের নোটিশ পাঠিয়েছে। তিনি কমলনাথ আর দিগ্বিজয় সিংকে চুন্নু-মুন্নু বলেছিলেন। বিজেপির একাধিক নেতা কমলনাথকে কপটনাথ বলে সভায় সভায় বক্তৃতা করছেন। তাদের রাজ্য সভাপতি ভি ডি শর্মা কমলনাথকে সবসে বড়া জয়চাঁদও বলেছেন। শিবরাজ অভিযোগ করেছেন, তাঁকে কংগ্রেস ভুখা নাঙ্গা, নালায়ক, কামিনা বলে প্রচার করছে।
Post a Comment
Thank You for your important feedback