কয়েক বছর ধরে এক শ্রেণীর মানুষ ও নেটিজেনদের মধ্যে অপছন্দের সিনেমাকে বয়কটের ডাক দিতে দেখা যাচ্ছে, এবারে 'আশ্রম'। বহুদিন বাদে ধর্মেন্দ্র পুত্র ববিকে ফের সিনেমায় পাওয়া গেল। তবে আশ্রম-এ ববি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের নাম বাবা নিরালা, যা কিনা ইদানিং কালের রামরহিম সহ গ্রেফতার হওয়া নানান বাবাজীদের চরিত্রের সাথে অদ্ভুত মিল।
MX PLAYER-এর এই অপরাধ ড্রামার পরিচালক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রকাশ ঝা। গল্পে রয়েছে বাবা নিরালার কোপে পরে বহু নারী ধর্ষিতা হচ্ছে। নেটিজেনদের আপত্তি এখানেই। তারা বলছে, হিন্দু ধর্মের সাধুদের নোংরা করে দেখছেন বামপন্থী পরিচালক প্রকাশ। এর তীব্র প্রতিবাদ করেছেন ববি দেওল। তাঁর দাদা সানি বর্তমানে বিজেপির সাংসদ এবং মোদির প্রিয়পাত্র। এর আগে তাঁর বাবা ধর্মেন্দ্রও বিজেপির সাংসদ ছিলেন। তবে কেন ছবি বয়কটের ডাক? কেন্দ্রীয় বিজেপি অবশ্য এসব বয়কট পাত্তা দিচ্ছে না।

Post a Comment
Thank You for your important feedback