স্থানীয় এক যুবনেতা সহ তিনজন বিজেপি কর্মী জঙ্গি হামলায় প্রাণ হারালেন। বৃহস্পতিবার কাশ্মীরের কুলগামের ঘটনা। পুলিশ জানিয়েছে,রাত সাড়ে আটটা নাগাদ একটি গাড়িতে যাওয়ার সময় ওয়াইকেপুরায় তাঁদের ওপর হামলা চালানো হয়। কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজন ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঘটনার নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা। শোক জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গত কয়েকমাসে কাশ্মীরে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। জুলাইয়ে প্রাণ হারিয়েছেন বান্দিপোরার বিজেপি নেতা শেখ ওয়াসিম। মারা গিয়েছিলেন তাঁর ভাই ও বাবাও। একমাস পরেই খুন হন কুলগামের এক বিজেপি পঞ্চায়েত সদস্য।

Post a Comment
Thank You for your important feedback