বৃস্পতিবারের শেষবেলায় শেষ বলে ছক্কা হাঁকিয়ে রবীন্দ্র জাদেজা এবারের মতো কলকাতাকে ছিটকে দিলেন টুর্নামেন্ট থেকে। কিন্তু কেন বিদায়, প্রশ্ন বঙ্গবাসীর। দলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মরগ্যান, বিশ্বসেরা ফাস্ট বোলার প্যাট কামিংস, ফার্গুসন, অজানা ঘূর্ণিবলের জাদুকর নারাইন, বরুণ, ভারতের উঠতি ওপেনার শুভমান গিল, কী ছিল না দলে? তবে কেন পারল না?
আসল সত্যিটা হল, এঁরা সবাই "আমি।" একেকটি খেলায় কোটা শেষ করতেই দেখা গিয়েছে। দলগত সংহতির "আমরা" হয়ে উঠতে পারেননি কেউই। পথ নির্দেশিকা দেখানোর লোক ছিল না। মাঝে মধ্যে শাহরুখের হইচই আর হম্বিতম্বি ছাড়া আর কিছুই ছিল না একতায়। সবার উপর সবজান্তা বহিরাগত উপদেষ্টা ম্যাককালাম যিনি খেলার আগেই চ্যাম্পিয়ন করে ফেলেছিলেন কলকাতাকে। বাংলা ক্রিকেটপ্রেমীদের প্রাণের টিম KKR এ দরকার ছিল ড্রেসিং রুমে একটা সচিন তেন্ডুলকরের কাটআউট, যা দেখে উদ্বুদ্ধ হতে পারত দল।

Post a Comment
Thank You for your important feedback