করোনা মোকাবিলায় বহু প্রচারিত আরোগ্যসেতু অ্যাপ কে বানিয়েছেন, জানে না কেন্দ্র। এমনই তথ্য উঠে এল আরটিআই প্রশ্নের জবাবে। আরোগ্যসেতুর ওয়েবসাইট জানাচ্ছে, এটি কেন্দ্রীয় ইলেকট্রনিক অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি এবং ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার তৈরি করেছে। কিন্তু দুই বিভাগই জানাতে পারেনি কে এই অ্যাপের ডেভেলপার। এরপরই আরটিআই কর্তৃপক্ষ বিভিন্ন চিফ পাবলিক ইনফর্মেশন অফিসার এবং ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এমন দায় এড়ানো উত্তরে সন্তুষ্ট নয় তারা। তাদের প্রশ্ন, তাদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে অ্যাপটির ডিজাইন এবং ডেভেলপ করেছে তারা। তবে কেন কে এই অ্যাপটি বানিয়েছে তা তারা জানাতে পারছে না। কেন আরটিআই আইন মোতাবেক কেন্দ্রের বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্যগোপনের অভিযোগ দায়ের করা হবে না, তা তারা জানতে চেয়েছে। আগামী ২৪ নভেম্বর তাদের কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback