বিস্ফোরণে দেওয়াল ধসে গুজরাতে নিহত ১২

গুজরাতে গুদামের দেওয়াল ধসে প্রাণ হারিয়েছেন ১২ জন শ্রমিক। নিহতদের ৯ জন মহিলা। বুধবার সকাল ১১টা নাগাদ সেখানে প্রবল বিস্ফোরণ হয়েছে। তখন সেখানে শ্রমিকরা রেডিমেড জামাকাপড় প্যাকেজিংয়ে ব্যস্ত ছিলেন। পিরানা-পিপরাজ রোডের এই গুদামে মজুত ছিল প্রচুর রাসায়নিক। দেওয়াল ভেঙে পড়ার পর দমকল ও এনডিআরএফের সাহায্যে সারাদিন তল্লাশি করে ১২টি দেহ বের করে আনা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৯ জনকে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post