ভোটের ডামাডোলেই আমেরিকার বাড়ছে করোনা সংক্রমণ

 
আমেরিকার ভোট নিয়ে যখন মাতামাতি চরমে, তখনই সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা একদিনে এক লক্ষেরও বেশি। আমেরিকার প্রায় সবকটি প্রদেশেই করোনা সংক্রমণ বাড়ছে। ওমাহা, নেব্রাস্কার মতো রাজ্যে করোনা রোগীদের জন্য বেড খালি করতে অন্য সব অস্ত্রোপচার বন্ধ করে দিয়েছে। আরকানসাসে স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত অভাব। একদিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে মিনেসোটা, ইন্ডিয়ানায়। 

সবথেকে উদ্বেগে রেখেছে সাউথ ডাকোটা। সেখানে মাস্কবিধি কার্যকর করা হয়নি। গোটা দেশে সবথেকে বেশি দ্রুতগতিতে করোনা ছড়াচ্ছে। দিনে সংক্রমিত হচ্ছেন হাজারেরও বেশি। গত সাতদিনে করোনা সংক্রমণ আগের তুলনায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। নতুন দৈনিক সংক্রমণ বেড়েছে সারা দেশে ৭৯ শতাংশ। এখন মার্কিন মুলুকে মোট আক্রান্ত ৯৮,০১,৩৫৫ জন। মোট মারা গিয়েছেন ২,৩৯,৮২৯ জন। সুস্থ হয়েছেন ৬২,৯২,০১৯ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post