মাত্র ১৪ বছর, আর এ বয়সেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক? এমনটাই জানা গেল তেলেঙ্গানার অগস্ত্য জয়সওয়াল এবং তাঁর কর্মকাণ্ডে। ছোট থেকেই ১ থেকে ১০০-র নামতা কণ্ঠস্থ, দ্রুত ধরে নিতে পারত ক্লাসের কঠিন কঠিন বিষয় ফলে হেডমাস্টার বারবার তাকে ডবল প্রমোশন দিয়েছিলেন। ৯ বছর বয়সে মাধ্যমিক, ১১ বছরে উচ্চমাধ্যমিক এবং তারপর ভর্তি হয় ওসমানিয়া বিস্ববিদ্যালয়ে। প্রথমে অগস্ত্যকে ভর্তিই করতে চায়নি কলেজ কিন্তু তাকে পরীক্ষা করে কর্তৃপক্ষ অবাক হয়ে যায়। তারপর শুরু উচ্চশিক্ষা এবং ১৪ বছরেই গ্র্যাজুয়েট।
তাকে পরীক্ষা করে মনোবিদরা জানান, সাধারণ মানুষের থেকে অনেক বেশি বুদ্ধি এবং প্রয়োগ করার ক্ষমতাসম্পন্ন মানব এই বালক। আপাতত তার ইচ্ছা হয় চিকিৎসাবিজ্ঞান অথবা মাস্টার্স ডিগ্রি করার। পড়ার পাশাপাশি খেলাধুলাতেও দক্ষতা অগস্ত্যর। ভালো গানের সুর অনায়াসেই পিয়ানোতে বাজাতে পারে এই বালক। প্রশ্ন উঠেছে এ কি তেলেঙ্গানাতেই শেষ হয়ে যাবে নাকি কেন্দ্রীয় শিক্ষাদফতর উৎসাহী হবে এর বিষয়ে?

Post a Comment
Thank You for your important feedback