মাদককাণ্ডে তল্লাশি কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে

এবার মাদককাণ্ডে বলিউড কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, এক মাদক কারবারিকে জেরার সময় ভারতীর নাম উঠে এসেছে। তল্লাশির সময় কিছু মাদকও উদ্ধার হয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শনিবার সকালে মুম্বইয়ে আন্ধেরিতে ভারতীর লোখান্ডওয়ালার বাড়িতে হানা দিয়ে গাঁজাও মিলেছে। ষহরের আরও দুই জায়গায় তল্লাশি চালানো হয়েছে। 

 

কপিল শর্মার শো, ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সারের মতো জনপ্রিয় টেসিভিশন শোয়ে ভারতীয় এখন পরিচিত মুখ। তল্লাশি নিয়ে মুখ খোলেননি ভারতী। বলিউড তারকা অর্জুন রামপাল ও প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতে তল্লাশির পর এই তল্লাশি চালানো হল। জেরার জন্য অর্জুন ও ফিরোজকে তলব করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের সূত্রে বলিউডের মাদক কারবার সামনে আসে। এর আগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিংয়ের মতো আরও অনেককে জেরা করা হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post