চলতি বছর আতলেন্তিকো দি কলকাতার (এটিকে) সঙ্গে গাটছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান। নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। দলের দায়িত্বে থাকছেন গত আইএসএলে এটিকের চ্যাম্পিয়ন দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এই মূহূর্তে গোয়ায় ক্লোজড ডোর অনুশীলণে ব্যস্ত হাবাসের দল। এরমধ্যেই টিকে-মোহনবাগান কর্তৃপক্ষ আইএসএলের জন্য ২৭ জন ফুটবলারের তালিকা প্রকাশ করলেন। আর তাতে মোহনবাগানের হয়ে আইলিগ জেতা দলের একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন শেখ সাহিল।
অন্যান্যরা গত আইএসএল জয়ী এটিকে দলের সদস্য ছিলেন। নতুন কয়েকজনকেও দলে নিয়েছেন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস। চোটের কারণে ছিটকে গিয়েছেন জবি জাস্টিন। আগামী ২০ শেষ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম দিনই এটিকে-মোহনবাগান খেলবে কেরল ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে। আর ২৭ তারিখ আইএসএলের প্রথম ডার্বিতে লাল হলুদের মুখোমুখি হবে এটিকে-মোহনবাগান।
এটিকে-মোহনবাগানের ঘোষিত দল-
গোলরক্ষকঃ অরিন্দম ভট্টাচার্য, অভিলাষ পাল, ধীরাজ সিং, আরিয়ান লাম্বা এবং আনোয়ার শেখ
রক্ষণঃ লুইস এসপিনোসা তিরি, প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু এবং সুমীত রাঠী।
মাঝমাঠঃ এডু গার্সিয়া, জেভিয়ার হার্নান্দেস, কার্ল ম্যাকহিউ, ব্র্যাড ইনমান, গ্রেন মার্টিনস, প্রণয় হালদার, নিনগোমবাম সিং, বরিস সিং, জয়েশ রানে, সোসাই রাজ, রেজিন মাইকেল এবং শেখ সাহিল।
ফরোয়ার্ডঃ রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মহম্মদ ফারদিন আলি মোল্লা এবং মনবীর সিং।


Post a Comment
Thank You for your important feedback