রবিবার রাতেই আচমকা হানা দিয়ে আল কায়দা যোগে আরও একজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আগেই রাজ্যে আল কায়দা যোগে ৯ জনকে গ্রেফতার করেছিল এনআইএ। তাঁদের জেরা করেই আরও নাম উঠে আসে তদন্তকারীদের কাছে।
এনআইএ-র তরফে একটি টুইট করে জানানো হয়েছে, মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকায় নাজরানা গ্রামে রবিবার রাতেই হানা দিয়ে গ্রেফতার করা হয় আব্দুল মোমিন মণ্ডল (৩২) নামে এক ব্যক্তিকে। এনআইএ সূত্রে জানা গিয়েছে ধৃত রাজপুর দারুর হুদা ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন আব্দুল মোমিম মণ্ডল। তদন্তে এনআইএ গোয়েন্দারা জানতে পেরেছেন আব্দুল মোমিমের সঙ্গে এর আগে ধৃত আল-কায়দা জঙ্গিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
সে এলাকার যুবকদের আল-কায়দার ভারতীয় মডিউলে নিয়োগের কাজও করছিল। পাশাপাশি এই গোষ্ঠীর জন্য তহবিলও বাড়ানোর কাজও করছিল গোপনে। তাঁর কাছ থেকে কয়েকটি গোপন নথিপত্র ও বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে এনআইএ গোয়েন্দারা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে আল-কায়দার বাংলা-কেরল মডিউলের ১১ জন সদস্যে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। সোমবার ধৃত আব্দুল মোমিন মণ্ডলকে মুর্শিদাবাদের জেলা আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
NIA Arrests Al Qaeda Conspirator from West Bengal pic.twitter.com/VjcnaT0IhF
— NIA India (@NIA_India) November 2, 2020

Post a Comment
Thank You for your important feedback