দিওয়ালি মানেই অমিতাভ বচ্চনের বাড়িতে দাওয়াত। চলচ্চিত্রের সাথে বিভিন্ন পেশার মানুষের আমন্ত্রণ থাকে জলসায়। লক্ষ্মীপুজো থেকে বাজি উৎসবে মুখরিত হয়ে থাকে বিগ বি-র বাড়ি। কিন্তু এবছর সমস্তই বন্ধ রাখা হচ্ছে বলে শোনা গেল। কারণ কী? জানা গেল, শাহেনশার মন ভালো নেই।
মন খারাপ হওয়ার প্রথম কারণ অবশ্যই করোনা আবহ। অমিতাভ নিজেই সপরিবারে ভুগেছেন। দ্বিতীয়ত, তাঁর প্রাণের বন্ধু ঋষির প্রয়াণ। ঋষি কাপুর তাঁর আত্মীয়ও বটে,ছিলেন বচ্চন কন্যা শ্বেতার মামাশ্বশুর। এছাড়া আরো অনেক অভিনেতা চলে গেছেন। অমিতাভ মনে করেন এই বন্ধুরা এক সময়ে তাঁর বাড়িতে নিয়মিত আসতেন তাই তাঁদের চলে যাওয়া তিনি মেনে নিতে পারছেন না। তাই কোনও উৎসব এই বছর তিনি করবেন না।
Post a Comment
Thank You for your important feedback