করোনার টিকার দাম ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকবে। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা অনেক কম দামে পাবেন নাগরিকরা। তার দর হবে ২২৫ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। সিরাম ইন্সটিটিউটের জুলাইয়ের ভিতরে দেশে ৩০ থেকে ৪০ কোটি টিকা চাইছে সরকার। সিরাম কর্তা আদার পুনেওয়ালার দাবি, বাকি টিকার থেকে তাঁদের টিকার দাম অনেক কম। তিনি বলেন, ব্রিটেন, ইউরোপের কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই আবেদন করা হবে ভারতে।
এই টিকা প্রথমে সামনের সারিতে থাকা করোনা যোদ্ধা এবং বৃদ্ধদের দেওয়া হবে। বাকি নাগরিকদের কাছে তা আগামী মার্চ-এপ্রিলে পৌছবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্য়াস্ট্রোজেনেকার এই টিকার ভারতে নাম কোভিশিল্ড। বয়স্কদের ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানিয়েছেন গবেষকরা। দেশে এই টিকা তৈরি করছে সিরাম। এখন ৫ থেকে ৬ কোটি ডোজ তৈরি করা য।বে। ফেব্রুয়ারি থেকে তা ১০ কোটি করা হবে।
Post a Comment
Thank You for your important feedback