উত্তরপ্রদশে এক ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। বৃহস্পতিবার রাতে এলাহাবাদ-লখনউ হাইওয়েতে মানিকপুর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রতাপগড় জেলায় নবাবগঞ্জে একটি বিয়েবাড়ি থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন নিহতরা। সেইসময় টায়ার পাংচার হয়ে যাওয়ায় পথের ধারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড গতিতে গাড়িটি গিয়ে পিছন থেকে তাতে ধাক্কা মারে। গাড়ির সব আরোহী মারা গিয়েছেন। আহতও বেশ কয়েকজন।
Post a Comment
Thank You for your important feedback