প্রায়ই খবর হয়, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কিংবা জংলি হাতি এসে ভাঙচুর করল এলাকা। আজ হাতির প্রাণের মূল্য মানুষের থেকে বেশি। হাতি মারলে বা ধরলে জেল অনিবার্য। কিন্তু এমনটা ছিল না। আগে হাতি ধরে পাচার করা হতো কিংবা হাতি মেরে বেচা হত তার দাঁত। ঘুষেই কাজ হয়ে যেত, আজ যা ভাবাই অপরাধ। এমনকী হাতি নিয়ে খেলা দেখানোও নিষিদ্ধ।
এমন সব ঘটনা নিয়ে ৫০ বছর আগে তৈরি হয়েছিল " হাতি মেরে সাথী"। সুপার ডুপার হিট ছবি। হাতির স্নেহ, প্রতিহিংসা ইত্যাদি নিয়ে যে গোটা একটা সিনেমা হতে পারে কে জানত! রাজেশ খান্নার উঠে আসার ছবি হাতি... একই সাথে দীর্ঘদিন সিনেমা জগতে থাকে সত্ত্বেও তনুজা আমল পাননি কিন্তু এই ছবি রিলিজ করার পর নায়িকার জায়গা পোক্ত করলেন তিনি। শুক্রবার নতুন করে ইউটিউব রিলিজ করলো হাতি মেরে সাথী ||
Post a Comment
Thank You for your important feedback