শুক্রবার গোয়ায় শুরু হচ্ছে আইএসএল। বাম্বোলিনে শুক্রবার কেরল ব্লাস্টার্স আর এটিকে মোহনবাগানের মধ্যে উদ্বোধনী ম্যাচ। তার আগেই রাজনৈতিক ঝামেলায় পড়লেন টুর্নামেন্টের আয়োজকরা। গোয়ার কংগ্রেসকর্মীরা বৃহস্পতিবার প্র্যাকটিসে যাওয়ার পথে মুম্বই সিটির টিমবাস আটকে দেন।
টুর্নামেন্টের জন্য গোয়ার লাগাওন পঞ্চায়েত মাঠে মুম্বইয়ের প্রশিক্ষণ চলছে। খেলোয়াড়দের মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় লোকদের পরিবহন সহ অন্যন্য কাজ দেওয়া হয়নি। এদিন যে বাস ও ইনোভায় মুম্বইয়ের ফুটলাররা যাচ্ছিলেন তার একটি উত্তরপ্রদেশের। গোয়া কংগ্রেস সভাপতি সঙ্কল্প আমোনকর বলেন, গোয়ায় যখন এত বড় টুর্নামেন্ট হচ্ছে তখন স্থানীয় লোকজন কাজ পাবেন না কেন? শনিবার পাঞ্জিমে এনিয়ে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। গোয়ার ক্রীড়ামন্ত্রী মনোহর আজগাঁওকর জানিয়েছেন, টুর্নামেন্ট ঠিকমতোই হবে। সব টিমকেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
Post a Comment
Thank You for your important feedback