সাগর পেরিয়ে একটানা ৫ হাজার কিলোমিটারের উড়ান!

একটানা ৫ হাজার কিলোমিটারের উড়ান। মাঝে কোনও বিরতি নেই, বিষ্রাম নেই। সেভাবেই একটা গোটা সমুদ্র পার! মিনপুরের দুই আমুর বাজপাখি মনিপুরের জঙ্গল থেকে সোমালিয়ার মরুভূমিতে গিয়ে পৌঁছেছে একটানা। উড়ানের আগে ২০ দিন বাজপাখি দুটি ছিল মনিপুরে। তাদের নাম চিউলুন আর ইরাং। সাড়ে পাঁচদিনে তারা উড়েছে ৫৭০০ কিলোমিটার, জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী প্রকাশ জাভরেকর। 


পায়রার মাপের আমুর বাজপাখি দুটি মনিপুরে ফিরেছে গত মাসে। বার্ষিক পরিযায়ী উড়ানে তারা উড়েছে সবমিলিয়ে ২৯,০০০ কিলোমিটার। ৩১ অক্টোবর আর ১ নভেম্বর পাঁচটি বাজের পায়ে লাগানো হয় স্যাটেলাইট যন্ত্র সহ রেডিও ট্রান্সমিটার। বাজ তিনটির নাম দেওয়া হয় মনিপুরের তিনটি গ্রামের নামে -- পুচিং, চিউলন, খালং। ইরাং চান্দেলে পৌঁছয় ২৫ অক্টোবর, চিউলন তার তিনদিন পরে। বাকি তিনটি বাজের সঙ্গে রেডিও সংযোগ করা যায়নি। 


চিউলন সোমালিয়ায় পৌঁছয় ১৬ নভেম্বর। মোগাদিসুর ২০০ কিলোমিটার দূরে সোমালিয়ার মরুভূমিতে পৌঁছয় সেটি। পরের দিন সোমালিয়া পৌঁছয় ইরাং। যাওয়ার পথে তারা পেরিয়েছে আরব সাগর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post