ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পোক্ত জায়গা করে নিয়েছিলেন, চিনের মতো না হলেও গদি উল্টানোর ক্ষমতা রাশিয়ার কোনো দলের নেই। তবে কেন আজ এই প্রশ্ন উঠেছে আমেরিকার তাবড় সব কাগজে যে অবসরের পথে পুতিন? সংবাদে প্রকাশ যে, পার্কিনসন অসুস্ততার জন্য পুতিন কাজ করতে পারছেন না কাজেই আগামী জানুয়ারিতে তিনি অবসর নিচ্ছেন।
মার্কিন মুলুকের পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট এবং দি ইউএস পোস্ট প্রধানত এই খবর প্রকাশ করেছে। খবর এই যে, পুতিনের বান্ধবী এবং দুই কন্যা তাঁর শারীরিক অবস্থা দেখে শঙ্কিত, তাই অবিলম্বে অবসর নিতে অনুরোধ করেছেন। অবশ্য পাশাপাশি বিশ্ব রাজনৈতিক মহলের ধারণা হয় করোনা কারণে পুতিন সরে যেতে চাইছেন অথবা আমেরিকা তার স্বভাব অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে খবর করছে।
Post a Comment
Thank You for your important feedback