শুরুতেই চমক দিচ্ছে শীত। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে। তবে মরশুমে এই প্রথমবার তাপমাত্রা কুড়ির নীচে নামল রাজ্যে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নীচের দিকে রয়েছে। হালকা শীতের আমেজ রয়েছে শহর কলকাতায়। কিন্তু শুক্রবার নিম্নমুখী তাপমাত্রা আরও নামল।
গত দুদিনে পারদ নামল প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনই আশার বাণী শোনাচ্ছে না আলিপুর হাওয়া অফিস। ৯-১০ নভেম্বর থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢুকতে শুরু করবে। তখন আবার শীতের আমেজ উধাও হবে। হাওয়া অফিস জানিয়েছে শহরে পুরোপুরি শীত আসতে অপেক্ষা করতে হবে মাঝ ডিসেম্বর পর্যন্ত। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।

Post a Comment
Thank You for your important feedback