বিরাটের বিদায়

ভাবা গিয়েছিল এলিমিনেটর রাউন্ডে জমজমাট খেলা হবে। কিন্তু হল উল্টো। অল্প রানেই শেষ হল কোহলির দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং শেষ হল তাদের IPL অভিযান। প্রথমে ব্যাট করে আরসিবি করে ৭ উইকেটে ১৩১ রান, ওপেন করে যথারীতি বিরাট কোহলি খেলা ধরার আগেই আউট। অসাধারণ তাঁর ক্যাচ ধরলেন ঋদ্ধির বিকল্প আরেক বঙ্গসন্তান শ্রীবৎস্য গোস্বামী। পরে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় শেষ ওভারে।


এবার সেমিফাইনাল। হায়দরাবাদকে খেলতে হবে দিল্লির সাথে রবিবার। তারপর ১০ নভেম্বর বিহারের ফলের সাথে IPL ফাইনালের ফল। ফাইনালে যাওয়া মুম্বই সারা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। কাজেই যেই জিতুক সেমিতে, চূড়ান্ত ম্যাচ হবে জমজমাট।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post