মেনর আনন্দে নগ্ন হয়ে তিনি সৈকতে দৌড়েছিলেন। তার ছবিও সোশাল মিডিয়ায় রাষ্ট্র হয়েছে। তারপরই ওঠে সমালোচনার ঝড়। এরপরই গোয়ায় কোলাবা থানায় তারকা মডেল মিলিন্দ সোমানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে দায়ের হয়েছে এফআইআর। অশ্লীলতা ও তথ্যপ্রযুক্তি আইনের নানা ধারায় এই অভিযোগ দায়ের হয়েছে।
৪ নভেম্বর ছিল মিলিন্দের জন্মদিন। তাঁর বয়স হল ৫৫ বছর। সেইদিন গোয়ার সমুদ্র সৈকতে তিনি নগ্ন অবস্থায় দৌড়েছিলেন। তিনি ম্যারাথন দৌড়বাজ। মহারাষ্ট্রের বাসিন্দা মিলিন্দ ২০১৮ সালে বিয়ে করেন অঙ্কিতা কোনওয়ারকে। ছবি পোস্ট করেছিলেন অঙ্কিতাই।
Post a Comment
Thank You for your important feedback