মঙ্গলবার ভোটের আগেই ভোট দিয়েছেন প্রায় অর্ধেক ভোটদাতা। প্রেসিডেন্ট পদে রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হবেন কিনা আর ডেমোক্রাটদের জো বাইডেন ট্রাম্পকে হারাতে পারেন কিনা সেই লড়াই এবার হাড্ডাহাড্ডি। ভোটের আগে মার্কিন শেয়ারবাজারে পাওয়া যাচ্ছে কিছু আগাম ইঙ্গিত। গত শুক্রবার শেয়ারবাজারের পতনে লড়াইটা যে ট্রাম্পের পক্ষে কঠিন তা বোঝা গিয়েছে। ২০১৬ সালে এভাবেই শেয়ারপতনে ডেমোক্রাটদের পরাজয় বুঝিয়ে দিয়েছিল। শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, এবার জিতছেন বাইডেনই।
ট্রাম্প এপর্যন্ত আইওয়ায় এগিয়ে থাকলেও জাতীয় সমীক্ষায় অনেক এগিয়ে বাইডেন। সিএনএনের পোল অফ পোলসের সমীক্ষায় জাতীয় স্তরে বাইডেন ট্রাম্পের থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সবকটি সংবাদমাধ্যমের সমীক্ষাতেই বেশ পিছিয়ে ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠানবিরোধী হাওয়া, করোনা মোকাবিলায় ব্যর্থতার জেরে অপ্রিয় হয়েছেন ট্রাম্প।
আমেরিকার ভোট হবে বেশ ছড়ানো সময়ে। মঙ্গলবার প্রথম ভোট শুরু হবে ভারমন্টে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম ভোর ৫টায়, ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। নিউইয়র্ক, নর্থ ডাকোটায় ভোট শেষ হবে রাত ৯টায়। শেষ ভোটগ্রহণ হবে রাত ১ টায়, ভারতীয় সময় পরদিন সকাল সাড়ে ১১টায়।
Post a Comment
Thank You for your important feedback