কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় মৃত ২২, দায় কবুল আইএসের

কাবুলে বিশ্ববিদ্যালয়গুলিতে জঙ্গি হামলায় বহু ছাত্রছাত্রীসহ মারা গিয়েছেন কম করেও ২২ জন। বেলাগাম গুলি চালনায় জখম হয়েছেন আরও ২২ জন। ২ সপ্তাহের মধ্যেই সোমবার দ্বিতীয়বার হামলা হয়েছে কাবুল বিশ্ববিদ্যালয়ে। আত্মঘাতী এক জঙ্গি ক্যাম্পাসে ঢুকে বিস্ফোরণ ঘটায়। তারপরই দুই বন্দুকধারী জঙ্গি যথেচ্ছ গুলি চালাতে আরম্ভ করে। ভয়ে পালাতে থাকেন পড়ুয়ারা। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ছিন্নভিন্ন দেহ। 


এই হামলার দায় নিয়েছে আইএস। তালিবান জানিয়ছে, তারা এই হামলায় নেই। বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুষ্ঠান ইরানি বইমেলা বানচাল করতেই এই হামলা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে বিশ্ববিদ্যালয়। কীভাবে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে হামলাকারীরা ভিতরে ঢুকতে পারল তা জানা যায়নি। মার্কিন সেনার সাহায্য নিয়ে বহু ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় মুক্ত হয়। আফগান প্রেসিডেন্ট আবদুল গনি জানিয়েছেন, হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে আফগানিস্তানের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আইএসের হামলার লক্ষ্য হয়েছে। পশ্চিম কাবুলে গত সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে মারা গিয়েছেন ২৪ জন, তাদের বেশিরভাগই পড়ুয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post