এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার নিজেই একথা ফেসবুকে জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী সুদীপ্তা। বুধবার সন্ধেয় তিনি লেখেন, জীবন চমকে ভরা। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। জ্বর নেই, গায়ে ব্যথা নেই। শ্বাস–প্রঃশ্বাসের কোনও সমস্যা এখনও নেই। শুধুমাত্র একটু নাক বন্ধ, কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। তাঁর স্বামী ও মেয়ে ঠিক আছে। তাঁদের চার-পাঁচদিন পর পরীক্ষা করাতে বলা হয়েছে। তিনি নিজে চারদিন ধরে রুম আইসোলেশনে রয়েছেন। তাঁর বিশ্বাস, খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন তিনি।
দিন কয়েক আগেই করোনায় সংক্রমিত হয়েছিলেন অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের আরও তিনজন কোভিড পজিটিভ হয়েছিলেন। সুস্থ হয়ে তিনি কাজে ফিরেছেন। এর আগে করোনা মুক্ত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কোয়েল মল্লিক, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল রানে।
Post a Comment
Thank You for your important feedback