ইন্দিরা গান্ধি ১০৩

আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ১০৩ তম জন্মদিবস। স্বাধীন ভারতে সবচাইতে আলোচিত নাম ইন্দিরার। ব্যাঙ্ক জাতীয়করণ, দেশজ বাণিজ্য, বিদেশি সম্পর্ক থেকে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তাঁরই নেতৃত্বে হয়েছে। বিশ্বভারতীর প্রাক্তনী ইন্দিরা ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য।। স্বাধীনতা সংগ্রাম থেকে কংগ্রেসের আধুনিক রূপদান ইন্দিরাই করেছিলেন। প্রবল বিরোধী অটলবিহারী একবার লোকসভায় তাঁকে দেবী দুর্গা বলেছিলেন, এমন সম্পর্কই তিনি গড়ে তুলেছিলেন।


আবার চরম সমালোচিত হয়েছিলেন ১৯৭৫ সালে জরুরি অবস্থা ডেকে। ওই সময়ে বিরোধী সমস্ত নেতাকে জেলে যেতে হয়েছিল। ওই একটি অংশ বাদ দিলে ইন্দিরা, সর্বকালের অন্যতম সেরা নেত্রী থেকে এশিয়ার মুক্তিসূর্য ইত্যাদি নানা উপাধি পেয়েছিলেন আমজনতা থেকে রাজনৈতিক দলের কাছ থেকে। ভারতরত্ন ইন্দিরার স্মরণে আজ শ্রদ্ধা জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post