ফের মেট্রোয় আত্মহত্যা, পরিষেবা ব্যাহত

আবারও মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুর ১২টা ১২ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দমদমগামী একটি রেকের সামনেই ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন মেট্রো কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই ব্যক্তিকে মেট্রোর তলা থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পারে জখম ব্যক্তির নাম সন্দীপ সরকার। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অপরদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আত্মহত্যার চেষ্টার পরই আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রায় এক ঘণ্টা পর ফের পরিষেবা স্বাভাবিক হয়।



 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post