আগামী ২০ নভেম্বর চলতি আইএসএলের বল গড়াবে। করোনা আবহে গোয়াতে ফাঁকা স্টেডিয়ামেই হবে আইএসএলের সব ম্যাচ। প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন আতলান্তিকো ডি কলকাতা সংক্ষেপে এটিকে। আর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এই দুই চ্যাম্পিয়ন ক্লাবই এবার গাটছড়া বেঁধে আইএসএলের মঞ্চে অবতীর্ণ হচ্ছে এবার। ফলে এই দলকে নিয়ে আগ্রহ কম নেই ভারতীয় ফুটবল মহলে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এবারের এটিকে দলে কারা কারা খেলছেন। কোন তারকার ওপর নির্ভর করছে এটিকে-মোহনবাগানের ভাগ্য।
বিদেশি ফুটবলার-
রয় কৃষ্ণঃ এবারের আইএসএলে এটিকে-মোহনবাগানের সেরা অস্ত্র অবশ্যেই রয় কৃষ্ণ। ভারতীয় বংশোদ্ভুত এই ফিজি স্ট্রাইকার গত মরশুমেই এটিকে দলের সেরা গোলদাতা ছিলেন। গত আইএসএলে ১৫ গোল করেছিলেন রয় কৃষ্ণ।
ডেভিড উইলিয়ামসঃ রয় কৃষ্ণের সঙ্গে জুটি বেঁধে ডেভিড উইলিয়ামসও দারুণ খেলেছিলেন এটিকে-র হয়ে। গতি ও শক্তির মিশেলে তিনিও বহু গোল করে এটিকে-কে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিলেন।
এডু গার্সিয়াঃ লা লিগা খেলে আসা এই অ্যাটাকিং মিডফিল্ডার যেমন গোল করেন তেমনই গোল করাতেও ওস্তাদ। গত মরশুমেই এটিকে-র হয় ৯ গোল ছিল এডুর।
তিরিঃ জামশেদপুর এফসি-র এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে দলে নিয়ে এবার বড় চমক দিয়েছে এটিকে-মোহনবাগান। ৬ ফুটের এই স্প্যানিশ ডিফেন্ডার এবার এটিকে-মোহনবাগান রক্ষণকে নেতৃত্ব দেবেন।
ব্র্যাড ইনম্যানঃ এই স্কটিশ মিডফিল্ডার একসময় ইপিএলের দল নিউ ক্যাসেল ইউনাইটেডে খেলেছেন। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। একসময় বর্তমান ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলারের অধীনেও খেলেছেন।
দেশীয় ফুটবলার—
সন্দেশ ঝিঙ্ঘনঃ এবারের আইএসএলের সবচেয়ে দামী ভারতীয় ফুটবলার। জাতীয় ফুটবল দলের রক্ষণের অন্যতম স্তম্ভ। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এবারের আইএসএলে তাঁর ফিরে আসার লড়াই।
প্রবীর দাসঃ ছোটখাটো চেহারার এই বাঙালি উইঙ্গার গত মরশুমে সেরা পারফোর্মেন্স করেছিলেন এটিকে-র হয়ে। এবারও অনেকটা তাঁর দিকেই তাঁকেয়ে কোচ হাবাস।
অরিন্দম ভট্টাচার্যঃ গত মরশুমে এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন এই বাঙালি গোলকিপার।
প্রীতম কোটালঃ ভারতের জাতীয় দলে সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। এই বাঙালি ডিফেন্ডার আইএসএলেও যথেষ্ঠ ধারাবাহিক।


إرسال تعليق
Thank You for your important feedback