অবশেষে বিতর্ক শেষ, আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই রোহিত শর্মার। তিনি আহত বা চোটপ্রাপ্ত এ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। নির্বাচকমণ্ডলীর বিশেষকরে বিরাট কোহলির সমালোচনায় মুখর হয়েছিল ক্রিকেটপ্রেমী সারা দেশ। শেষমেশ তাঁকে সরাসরি তিন ফরম্যাটেই নির্বাচিত হলেন রোহিত। অনেকেই মনে করছেন বাংলার দাদার মস্ত হাত থাকায় এই সমস্যার সমাধান হল।
পাশাপাশি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট। তিনি আবেদন করেছেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা অতএব তাঁর এই সময়ে স্ত্রীকে সময় দেওয়া দরকার। তাঁর ছুটিও মঞ্জুর হয়েছে। অন্যদিকে ২০ ওভারের সাথে ওয়ান ডেতেও দলে এলেন সঞ্জু স্যামসন।
إرسال تعليق
Thank You for your important feedback