হু-এর নির্দেশিকা মেনে এবং করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে আরও কড়া ব্যবস্থা নিচ্ছে হাসিনা সরকার। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শীত আসছে। কাজেই হু-এর সতর্কবার্তা অনুযায়ী স্থল, জল ও বিমানবন্দরে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিদেশ থেকে যাঁরাই আসবেন তাঁদের উপযুক্ত পরীক্ষা করে ১৪/১৫ দিন আবশ্যিক নিভৃতবাসে থাকতে হবে। এবং নজরে রাখতে হবে অন্য কোনওভাবে কেউ এ দেশে প্রবেশ করতে না পারে।
তিনি লক্ষ্য করেছেন, কিছুদিন হল সংক্রমণ কিছুটা বেড়েছে। তাই আতঙ্কে না থেকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন দেশবাসীকে। সম্প্রতি দুর্গাপুজো সহ বেশ কিছু উৎসব বাংলাদেশেও হয়েছে। তাতে সতর্কতা থাকলেও গোষ্ঠী সংক্রমণের বিষয়ে সতর্কতা দরকার বলে মনে করেন হাসিনা।
Post a Comment
Thank You for your important feedback