ভারতের পুরাণ, মহাকাব্যে মুগ্ধ ওবামা

বারাক ওবামা সম্প্রতি তাঁর আত্মজীবনী প্রকাশ করেছেন। নানান ঘটনায় সমৃদ্ধ তাঁর জীবন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টদের জীবন এদেশের প্রাক্তনীদের মতো পর্দার আড়ালে নয়, বরং তাঁরা অবসর জীবনে কিছু না কিছু করেই থাকেন। ওবামার বয়স বর্তমানে মাত্র ৬১। ৫৭ বছরেই অবসর নিয়েছিলেন, তারপর চাকরি করেছেন বলে শোনা যায়। সম্প্রতি দলের বাইডেনের হয়ে লাগাতার প্রচার করেছিলেন। আপাতত ব্যস্ত আত্মজীবনীর আলোচনা সমালোচনা নিয়ে।

তাঁর বইয়ে রাহুল গান্ধির সমালোচনা যেমন আছে তেমন ভূয়সী প্রশংসা আছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ এ দেশের পুরাণ নিয়ে। তিনি লিখেছেন, জীবনের অনেকটা সময় রামায়ণ, মহাভারত পড়ে কেটেছে। তিনি লিখেছেন, তিনি এই পুরান কাহিনীতে মুগ্ধ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post