এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে পড়লেন এক শীর্ষ প্রশাসনিক কর্তা। তিনি ফেডারেল এজেন্সি প্রধান। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যাতে সাইবার হামলা না হয় তা দেখার দায়িত্ব ছিল তাঁর। বরখাস্ত সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি বা সিআইএসএফের ডিরেকটর ক্রিস্টোফার ক্রেবস বলেছিলেন নির্বাচন হয়েছে ত্রুটিমুক্ত। তিনি জানিয়েছেন ৫৯ জন নির্বাচন বিশেষজ্ঞ এব্যাপারে একমত যে কোনও রকম কম্পিউটার জালিায়তি হয়নি।
কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়াই দুটি টুইটে ট্রাম্পের বলেছেন, তা ভুল। নির্বাচনে জালিয়াতি হয়েছে। অন্যদিকে, যেভাবে তিনি নির্বাচন পরিচালনা করেছেন তার প্রশংসা করেছে রিপাবলিকান, ডেমোক্রাট দুই পক্ষই। ক্রিস্টোফার পাল্টা টুইটে লিখেছেন, আমরা ঠিক কাজই করেছি। এর আগে মার্কিন প্রতিরক্ষাসচিব মার্ক এস্পারকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প।

Post a Comment
Thank You for your important feedback