এখনো পর্যন্ত যা ফলাফল পাওয়া গেছে তাতে কারা কোন দিকে ভোট দিয়েছে অনেকটাই পরিষ্কার। আমেরিকাকে যদি ৪টি ভাগে ভাগ করা যায় তবে তার মধ্যে মানচিত্রের দিকে তাকালেই বোঝা যাবে সেটি ট্রাম্পের সিম্বল অর্থাৎ লাল অংশটি ভর্তি হয়ে রয়েছে মধ্যে ভাগে। এই অঞ্চলটি আদি শ্বেতাঙ্গদের স্থান। এখানে এক সময়ে কালোদের কিংবা এশিয়া এবং ল্যাটিনদের উপর প্রবল অত্যাচার করা হত। তা আজ কমলেও ঘৃণা কমেনি। ট্রাম্প বরাবরই এই সাম্প্রদায়িকতাকে সমর্থন করে এসেছেন। এবং এই মধ্য ভাগ প্রবলভাবে দখল করেছে তাঁর দল।
আমেরিকার দক্ষিণ ভাগে থাকেন প্রচুর লাতিনভাষী তামাটে বর্ণের মানুষ। এই এলাকাগুলি মেক্সিকোর সাথে লাগোয়া যেমন টেক্সাস। এখানে বাইডেন অনেকটাই এগিয়ে। পাশাপাশি পশ্চিম আমেরিকা অর্থাৎ ক্যালিফোর্নিয়া একদিকে সাংস্কৃতিক কেন্দ্র, অন্যদিকে শিল্পাঞ্চল। এখানে প্রচুর এশিয়াবাসীর বাস, আছেন কৃষ্ণাঙ্গরাও। এখানেও এগিয়ে বাইডেন।
আমেরিকার পূর্বদিক অর্থাৎ নিউ ইয়র্ক, নিউ জারসি ইত্যাদি স্থান কসমোপলিটন অর্থাৎ মুম্বাইয়ের মতো বাণিজ্য নগরী, সাদা কালো এশিয়ান ইত্যাদি সব ধরনের মানুষের বাস। এখানেও পিছিয়ে ট্রাম্প। সব মিলিয়ে প্রাচীন শেতাঙ্গ ভোটেই ভরসা ট্রাম্পের। অন্যদিকে বারাক ওবামার মতো কালো মানুষকে প্রেসিডেন্ট করে ডেমোক্র্যাটরা অসাম্প্রদিকতার বার্তা দিয়ে বেশ এগিয়ে।

Post a Comment
Thank You for your important feedback