শপথের তিনদিনের মধ্যেই পদত্যাগ বিহারের শিক্ষামন্ত্রীর

গোড়াতেই বিপত্তি। মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারের শপথগ্রহণের তিনদিনের মধ্যেই পদত্যাগ করলেন তাঁর শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনবছর আগেকার সেই দুর্নীতি নিয়ে সরব হয়েছিল তেজস্বী যাদবের আরজেডি। 


তারাপুর কেন্দ্রের জেডি (ইউ) বিধায়ক মেওয়ালালের বিরুদ্ধে ২০১৭ সালে বিভিন্ন পদে বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তখন তিনি ভাগলপুর কৃষি বিস্বিবিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই অভিযোগেই তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেইসময় সবথেকে বেশি সোচ্চার হয়েছিল তখনকার বিরোধী বিজেপি। বিহারের সেই সময়ের রাজ্যপাল রামনাথ কোবিন্দের সম্মতির পর তাঁর বিরুদ্ধে তদন্ত হয়। তবে এখনও কোনও চার্জশিট দাখিল করা হয়নি।


মেওয়ালাল অবশ্য জানিয়েছেন, অভিযোগ উঠলেই তিনি দোষী হয়ে যান না। তদন্ত শেষ হয়নি বলেই তিনি এই ঘটনা তাঁর নির্বাচনী হলফনামায় লেখেননি। আরও অনেক বিধায়কের নামে মামলা রয়েছে বলেও তিনি জানান।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post