বিহারে বিধানসভা নির্বাচনের ছবিটা পুরো পরিষ্কার হতে রাত গড়িয়ে যাবে। বেলা দেড়টা পর্যন্ত মাত্র ২০ শতাংশ ভোট গোনা হয়েছে। ১৭০টি আসনে দুই প্রতিপক্ষের ভোটের ফারাক ২ হাজারেরও কম। ২৮টি কেন্দ্রে তা পাঁচশোরও কম। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এইচ আর শ্রীনিবাস মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, কিছু গণনাকেন্দ্রে ২৪-২৫ রাউন্ড পর্যন্ত ভোট গোনা হবে। আবার কোথাও কোথাও তা চলবে ৫০-৫১ রাউন্ড পর্যন্ত। গড়ে গণনা হবে ৩০ থেকে ৪০ রাউন্ড। এপর্যন্ত গণনায় কোনওকম গোলমাল হয়নি বলে তাঁর দাবি। ৪ কোটি ১০ লাখ ভোটের মধ্যে এখনও পর্যন্ত ৯২ লাখের মতো ভোট গোনা হয়েছে। পোস্টাল ব্যালট গোনা চলছে। ইভিএম নিয়েও কোনও অভিযোগ নেই। করোনার জন্য ৬৩ শতাংশ বেশি ইভিএম কাজে লাগানো হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback