আজ IPL ফাইনাল

ক্রিকেট দুনিয়া ভারতের ক্রিকেট মানে জানে দিল্লি ও বম্বে অধুনা মুম্বই। ভারতের সেরা খেলোয়াড়রা এই দুই রাজ্য থেকেই মূলত এসেছেন। কিন্তু IPL মানে বিশ্বের নানা সেরারা খেলবেন। মুম্বই আগে অনেকগুলো IPL ফাইনাল খেলেছে, ট্রফিও তুলেছে। স্বাভাবিকভাবে মুম্বই ইন্ডিয়ান্স কে অনেকেই এগিয়ে রাখছে চ্যাম্পিয়ন হওয়ার পথে। কিন্তু ফাইনাল নিয়ে আগাম বার্তা মেলে না।

 


পাশাপাশি দিল্লি ক্যাপিট্যালস এবারের টুর্নামেন্টের ধূসর ঘোড়া। প্রথম বেশ কয়েকটা ম্যাচ তারা দুর্দান্ত খেলে জিতেছে। দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে সামনে থেকে দল পরিচালনা করছেন। ওঁর মধ্যে ভারতের ভবিষ্যতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা অনেকেই দেখছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post