এটাই শেষ ভোট, জানিয়ে দিলেন নীতীশ

আর নয়, এটাই শেষ। বৃহস্পতিবার বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দফার শেষ প্রচারে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর স্পষ্ট কথা, এই নির্বাচনই তাঁর শেষ নির্বাচন। প্রচার শেষ। পরশু ভোট। সব ভালো যার শেষ ভালো। ঠিক একদিন আগেই যোগী আদিত্যনাথের একটি মন্তব্য নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন নীতীশ। আদিত্যনাথ বহিরাগতদের বের কারর কথা বলেছিলেন। জবাবে নীতীশের পাল্টা, কে তাদের দেশ থেকে বের করবে? কারও ক্ষমতা নেই। ওসব ফালতু কথা।

অন্যদিকে, বিহারে ভোটারদের হাতেই ভবিষ্যৎ। তবে দুই দলই আশাবাদী অবশ্য সেটা মিডিয়ার সামনে কারণ শেষ মুহূর্তে বাজিমাত কে করবে তার ঠিক নেই। আমেরিকায় ভোটার ফলের যে নাটকীয় পট পরিবর্তন হচ্ছে ঠিক সেরকম ওঠানামা হবে কিনা সেটাই দেখার।

এটাও ঠিক বারবার নরেন্দ্র মোদি প্রচারে এসে এনডিএ-র জোটের অবস্থান বেশ কিছুটা অনুকূলে এনেছেন তাতে কোনও সন্দেহ নেই। এই প্রচারে বিজেপি দল জনতা দল (ইউ)-এর থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। পাশাপাশি বিরোধীরাও লড়াই দেবে বলছেন তাঁরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post