দিল্লিতে সংক্রমণ মাত্রাছাড়া, মোকাবিলায় ৭৫ ডাক্তার আনা হচ্ছে

 

 দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৫ জন ডাক্তার ও ২৫০ জন স্বাস্থ্যকর্মীকে দিল্লিতে আনা হচ্ছে অবস্থার সামাল দিতে। সুদূর অসম, তামিলনাডু ছাড়াও গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান থেকেও ডাক্তার আনা হচ্ছে। দিল্লির সম্প্রতি করোনা সংক্রমণের হার শুধু ভারতই নয়, বিশ্বের মধ্যে সবথেকে খারাপ। দেখা যাচ্ছে, এমাসের গোড়া থেকে দিল্লির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একাধিক দিনই বিশ্বের যে কোনও শহরের ১০ দিনের সর্বোচ্চ সংক্রমণের থেকেও বেশি। আগস্টে ব্রাজিলের সাও পাওলো, এপ্রিলে নিউইয়র্কে সর্বাধিক ৫ হাজার লোকের সংক্রমণ হয়েছিল। দিল্লিতে তাদের থেকেও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। ১১ নভেম্বর ৮,৫৯৩ জন সংক্রমিত হয়েছিলেন রাজধানীতে। হাসপাতালে অক্সিজেন বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post