দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমছে, রাজ্যেও

দেশে দৈনিক করোনায় সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২৯,১৬৪ জন। মারা গিয়েছেন ৪৪৯ জন। মোট মৃত এখন ১,৩০,৫১৯ জন, আক্রান্ত মোট ৮৮,৭৪,২৯১ জন। গত ২৪ ঘণ্টায় মোট অ্যাক্টিভ কেস ১২,০৭৭ কমে হয়েছে ৪,৫৩,৪০১। মোট সুস্থ ৮২,৯০,৩৭১ জন। ১৬ নভেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৫,৪২,৯০৭টি। 


সোমবার মুম্বইয়ে নতুন সংক্রমিত হয়েছেন ৪০৯ জন। মে মাসের পর সবথেকে কম। মোট আক্রান্ত ২,৭০,১১৩। মারা গিয়েছেন ১২ জন। অ্যাক্টিভ কেস নেমেছে ১০ হাজারের নীচে। সুস্থ হয়েছেন ২,৪৫,৭৭৪ জন। সুস্থতার হার ৯১ শতাংশ। পশ্চিমবঙ্গে সোমবার নতুন সংক্রমিত ৩,০১২ জন, মারা গিয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৪,৩৭৬ জন। মোট আক্রান্ত ৪,৩৪,৫৬৩ জন। মোট মৃত ৭,৭১৪ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post