পর্তুগালকে ছিটকে দিয়ে নেশনস লিগের সেমি ফাইনালে ফ্রান্স


 গতবারের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল ছিটকে গেল এবারের উয়েফা নেশনস লিগ থেকে। গ্রীজম্যান-এমবেপে-কন্তের ফ্রান্স ১-০ গোলে হারিয়ে দিয়ে সেমি ফাইনালে পৌঁছে গেল পর্তুগালকে হারিয়ে। ঘরের মাঠেই রোনাল্ডোরা পরাজিত হল। ফ্রান্সের হয় একমাত্র গোলটি করেন এনগোলো কন্তে। যদিও এই ম্যাচে চোটের জন্য মাঠে ছিলেন না কিলিয়ান এমবাপে। তবুও জয় তুলে নিল দিদিয়ের দেঁশর ফ্রান্স। প্রথমার্ধের খেলা গোল শূন্য হলেও বেশ উপভোগ্য হয়েছে ম্যাচ। দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউই। রোনাল্ডো নিজেই কয়েকটি সুযোগ নষ্ট করে। 

🇫🇷 France are the first team to qualify for the #NationsLeague finals after edging Portugal 1-0! 🥳 pic.twitter.com/Qu5YwXszHC

— UEFA Nations League (@EURO2020) November 14, 2020

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ফরাসি দল। ম্যাচের ৫৪ মিনিটে পর্তুগিজ গোলে বল ঠেলে ম্যাচের রাশ পকেটে নিয়ে নেয় দেঁশর ছেলেরা। এই জয়ের সুবাদে লিগের ৫ ম্যাচে ফ্রান্সের সংগ্রহ দাঁড়াল ১৩ পয়েন্ট। রোনাল্ডোর পর্তুগাল সম সংখ্যক ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট। অপর একটি গ্রুপের ম্যাচে জার্মানি ৩-১ গোলে হারায় ইউক্রেনকে। জার্মানির হয়ে জোড়া গোল করেন টিমো ওয়ার্নার, একটি গোল লিরয় শানের। স্পেন ও সুজারল্যান্ডের মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post