মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতেই জো বাইডেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। এক টুইট বার্তায় বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল। সেই সম্পর্ক আরও দৃঢ় করার আশায় একসঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম’।
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
অপরদিকে আরেক টুইট বার্তায় তিনি ভারতীয় বংশোদ্ভূত সদ্য জয়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘হার্দিক অভিনন্দন কমলা হ্যারিস! আপনার এই সাফল্য দৃষ্টান্তমূলক এবং আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনার নেতৃত্ব ও সমর্থনে ভারত-আমেরিকা সম্পর্ক সুদৃঢ় হবে, সে বিষয়ে আমি নিশ্চিত’। বারাক ওবামার আমলে জো বাইডেন ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সে সময় তিনি ভারত-মার্কিন সম্পর্ক মজবুদ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। টুইটে সেই প্রসঙ্গও উল্লেখ করে মোদি আশা প্রকাশ করেছেন, জলবায়ু পরিবর্তন-সহ ডোনাল্ড ট্রাম্পের এড়িয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এবার আমেরিকা উদ্যোগী হবে।
Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020

Post a Comment
Thank You for your important feedback