সৌমিত্রবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলায় টুইট করেই বর্ষীয়ান অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন ‘শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি’। বাংলায় ট্যুইট করেছেন অমিত শাহও। তিনি লিখেছেন, ‘প্রবাদপ্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত। বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়া এক অসাধারণ অভিনেতা। সৌমিত্র-দা'র মৃত্যুতে ভারতীয় সিনেমা এক রত্নকে হারালো। ওঁনার অসংখ্য অনুগামী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি, শান্তি, শান্তি’। শোকবার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছুটে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলা সিনেমা এবং থিয়েটারের প্রবাদপ্রতিম অভিনেতাকে।সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র এক কিংবদন্তীকে হারালো। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টিগুলি, ‘অপু’ ট্রিলজি সহ অন্যান্য সিনেমায় তাঁর অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। অভিনয় জগতে তিনি বিপুল অবদান রেখে গেছেন।
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020
শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
Deeply pained to learn about the demise of legendary Soumitra Chatterjee ji. An iconic actor, who took Bengali cinema to new heights. In Soumitra Da, Indian silver screen has lost a gem. My thoughts and prayers are with his family and countless followers. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) November 15, 2020
Post a Comment
Thank You for your important feedback