কাণ্ডে এবার বলিউড অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানো হল। মুম্বইয়ে অর্জুনের বাড়িতে হানা দেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের সঙ্গে বলিউডের যোগ নিয়ে তদন্ত চালাচ্ছে তারা। রবিবারই প্রযোজকফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
তল্লাশির সময় তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা পাওয়া গিয়েছে। রবিবার ফিরোজকে জেরার জন্য ডাকা হয়েছিল। তিনি যাননি। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে অর্জুনের পার্টনার গ্যাব্রিয়েলা দিমিত্রিয়ার ভাই অ্যাজিসিলাওসকে মাদক বিক্রেতাদের সঙ্গে যোগসাজসের জন্য গ্রেফতার করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback