লাদাখ সীমান্তে ৩০ ভাগ সেনা সরাচ্ছে চিন

পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে গুরুত্ব অগ্রগতি। আগামী ৮ দিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু সংঘর্ষের এলাকা থেকে চিন ৩০ শতাংশ সেনা সরিয়ে নিচ্ছে। ৬ নভেম্বর চুসুলে ভারত-চিনের বৈঠকের পরই দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয়েছে। আগে তিন ধাপে সেনা সরানোর সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। দুই পক্ষের মধ্যে নবম বৈঠক হবে এরপর। এখন ওই অঞ্চলে শীত মারাত্মক। তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি। তাই দুই পক্ষই প্রতিদিন ৩০ শতাংশ সেনা সরিয়ে নেবে।

 


 পূর্ব লাদাখ সীমান্তে সবার আগে সরানো হবে ট্যাঙ্ক। দ্বিতীয় ধাপে ভারতীয় সেনা পানগং লেকের কাছে ফিঙার ৩-এ ধনসিং থাপা পোস্টে সরে আসবে। চিনা বাহিনী সরে যাবে ফিঙ্গার ৮-এ। তৃতীয় ধাপে পানগং লেকের দক্ষিণ কিনারার রেজাংলা সহ ১৩টি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরানো হবে ভারতীয় সেনা। ৩০ আগস্ট এই এলাকায় রেচিন লা, রেজাং লা, মুকপরি, টেবিলটপের সুবিধাজনক অঞ্চল ভারত দখল করেছে। তারপর মোতায়েন হয়েছে বাড়তি ফৌজ। চিন বহু এলাকায় স্থিতাবস্থা ভেঙেছে। তার প্রতিবাদ জানিয়েছে ভারত। উল্লেখ্য, গত ১৫ জুলাই গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post