রাজ্যে বাজি বন্ধ করার কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করার আর্জি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, উৎসবের গুরুত্ব সম্পর্কে তাঁরা সচেতন। কিন্চু এখন আমরা অতিমারির মধ্যে রয়েছি। এখন বাজি বন্ধের সিদ্ধান্তের সমর্থনে সবাইকে এগিয়ে আসা উচিত। এতে পরিবেশের উন্নতি হবে। পশ্চিমবঙ্গে কালীপুজোর মরসুমে বাজি বিক্রি ও ফাটানোর এপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। বিচারপতি চন্দ্রচূড় বলেন, যখন মানুষের জীবন বিপন্ন, তখন মানুষকে বাঁচাতে সবরকম চেষ্টা করতে হবে।
Post a Comment
Thank You for your important feedback